শুক্রবার দিনভর জনসংযোগ করলেন উত্তরবঙ্গ (CoochBehar) উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এদিন তিনি দিনহাটা দুই নম্বর ব্লকের নয়ারহাট এলাকায় জনসংযোগ করেন। দলের স্থানীয় নেতৃত্বদের সাথে নিয়ে মন্ত্রী পায়ে হেঁটে বাসিন্দাদের বাড়ি বাড়ি যান ও তাদের সমস্যার কথা শোনেন। এলাকাবাসী মন্ত্রীকে হাতের কাছে পেয়ে অকপটে তাদের সমস্যা গুলি তুলে ধরেন। মন্ত্রী জানান তিনি নিয়মিতভাবে তার বিধানসভার বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন। বাসিন্দাদের সমস্যাগুলি দ্রুত সমাধানে ব্যবস্থা গ্রহনের চেষ্টা করা হবে বলেও তিনি জানান।
CoochBehar: জনসংযোগে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla