মুর্শিদাবাদ জেলা পুলিশের (Murshidabad) স্পেশাল অপারেশন গ্রুপ ও দৌলতাবাদ থানার যৌথ উদ্যোগে গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার থানা এলাকায় একটি অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করে তল্লাশী চালানো হয়। তল্লাশীতে আটক ব্যক্তির হেফাজত থেকে উদ্ধার হয় তিনটি ব্যাগে রাখা সাতশো বোতল নিষিদ্ধ কাশির সিরাপ ফেন্সিডিল। আটক ব্যক্তিকে গ্রেপ্তার করে নিষিদ্ধ কাশির সিরাপ বাজেয়াপ্ত করা হয়। ধৃতের বিরুদ্ধে দৌলতাবাদ থানায় একটি মামলা রুজু করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ব্যক্তি কোথা থেকে এত নিষিদ্ধ কাশির সিরাপ সংগ্রহ করেছে তার সাথে আর কারা আছে সব তথ্যের সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।
Murshidabad: উদ্ধার সাতশো বোতল নিষিদ্ধ কাশির সিরাপ, গ্রেপ্তার এক
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, মুর্শিদাবাদ
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla