শনিবার , সেপ্টেম্বর 5 2026
Breaking News

Murshidabad: নিউ ফরাক্কায় ধসে যাওয়া ট্রেন লাইন মেরামতের পর ট্রায়াল রান

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, মুর্শিদাবাদ

Murshidabad: নিউ ফরাক্কায় ধসে যাওয়া ট্রেন লাইন মেরামতের পর ট্রায়াল রান লাগাতার (Murshidabad) ভারী বৃষ্টিতে নিউ ফরাক্কা ও তিলের ডাঙ্গা স্টেশনের মাঝে রেল লাইনের নীচের মাটি ধসে গিয়ে বৃহস্পতিবার থেকে বিপর্যস্ত হয়ে পড়ে উত্তরের সাথে দক্ষিনের রেল পরিষেবা। লাইন মেরামত করে দ্রুত রেল পরিষেবা চালুর লক্ষ্যে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় কাজ। কাজ চলার সময় শুক্রবার ফের ধসে যায় মাটি।নতুন করে শুরু হয় সমস্যা। বাতিল করা হয় বহু ট্রেন। প্রায় তিন দিনের যুদ্ধকালীন তৎপরতা ও পরিশ্রমে শনিবার সন্ধ্যা নাগাদ রেল লাইন মেরামতের কাজ সম্পন্ন করেন রেল কর্মীরা। মেরামত সম্পূর্ন হবার পর শনিবার সন্ধ্যায় সারাই করা লাইনের নিরাপত্তা পরীক্ষার জন্য একটি মালগাড়ী দিয়ে ট্রায়াল রান দেওয়া হয়। উপস্থিত ছিলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পান্ডে সহ রেলের উচ্চপদস্থ আধিকারিকগন। জেনেরাল ম্যানেজার জানান যাত্রী নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই ট্রায়াল রান। আশা করা যাচ্ছে রবিবার থেকে এই রূটে সমস্ত ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।