শুক্রবার , নভেম্বর 20 2026
Breaking News

Uttar Dinajpur:পণ্যবাহী ট্রাকে করে পাচারের পথে উদ্ধার বিয়াল্লিশটি মহিষ ,গ্রেপ্তার দুই

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, উত্তর দিনাজপুর

Uttar Dinajpur:পণ্যবাহী ট্রাকে করে পাচারের পথে উদ্ধার বিয়াল্লিশটি মহিষ ,গ্রেপ্তার দুই পপণ্যবাহী (Uttar Dinajpur) ট্রাকে করে মহিষ পাচারের ছক ভেস্তে দিলো উত্তর দিনাজপুর জেলা পুলিশের চোপড়া থানার পুলিশ। জানা গেছে গোপন সুত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে সাতাশ নম্বর জাতীয় সড়কের সোনারপুর অয়েল ইন্ডিয়া মোড় লাগোয়া এলাকায় পণ্যবাহী ট্রাকটি আটক করে তল্লাশী চালায় চোপড়া থানার পুলিশ। তল্লাশীতে ট্রাক থেকে উদ্ধার হয় বিয়াল্লিশটি মহিষ। মহিষ পরিবহনের কোন বৈধ নথিপত্র দেখাতে না পারায় গ্রেপ্তার করা হয় চালক ও সহকারী চালককে। মহিষগুলিকে খোঁয়াড়ে পাঠিয়ে ট্রাকটিকে বাজেয়াপ্ত করা হয়। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট আইনী ধারায় মামলা দায়ের করা হয়েছে, শুক্রবার তাদের আদালতে পাঠানো হবে । পুলিশ সূত্রে জানা গেছে মহিষগুলিকে বিহার থেকে অসমে পাচারের ছক কষেছিলো পাচারকারীরা। পুলিশ এই পাচারচক্রের সন্ধানে তল্লাশী জারী রেখে তদন্ত শুরু করেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।