আবগারি (Alipurduar) দপ্তরের আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম সার্কেলের কর্মীরা সোমবার আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের পানবাড়িতে অবৈধ চোলাই মদ তৈরি ও বিক্রির বিরুদ্ধে অভিযান চালায়। আবগারি দপ্তরের কুমারগ্রাম সার্কেলের ভারপ্রাপ্ত আধিকারিক জানান অভিযানে প্রচুর পরিমান চোলাই মদ তৈরির উপকরন ও তৈরি করা চোলাই মদ নষ্ট করা হয়েছে। পাশাপাশি এলাকায় এধরনের কার্যকলাপ চালাতে নিষেধ করে সচেতনতার বার্তা ও দেওয়া হয়েছে। অভিযানের আঁচ পেয়ে চোলাই মদ তৈরির কারবারে যারা জড়িত তারা পালিয়ে যাওয়ায় কোনো গ্রেপ্তারির।খবর নেই। আবগারি দপ্তর সূত্রে জানানো হয়েছে অবৈধভাবে মদ তৈরি ও বিক্রির বিরুদ্ধে অভিযান নিয়মিত চলছে।
Alipurduar: অবৈধ চোলাই মদের বিরুদ্ধে অভিযান আবগারি দপ্তরের কুমারগ্রাম সার্কেলের কর্মীদের
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla