বৃহস্পতিবার , নভেম্বর 19 2026
Breaking News

Jalpaiguri: বিলুপ্ত প্রায় দেশীয় প্রজাতির বিভিন্ন মাছের বংশবৃদ্ধি ও সংরক্ষনে মৎস্য দপ্তরের বিশেষ উদ্যোগ

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি

Jalpaiguri: বিলুপ্ত প্রায় দেশীয় প্রজাতির বিভিন্ন মাছের বংশবৃদ্ধি ও সংরক্ষনে মৎস্য দপ্তরের বিশেষ উদ্যোগতিস্তা নদী (Jalpaiguri) সহ বিভিন্ন নদী থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে বিভিন্ন প্রকার দেশীয় প্রজাতির মাছ। বিলুপ্তপ্রায় এই দেশীয় প্রজাতির মাছের বংশবৃদ্ধি ও সংরক্ষনের লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহন করলো জলপাইগুড়ি জেলা মৎস্য দপ্তর। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার অধীনে জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বুধবার দুপুরে জলপাইগুড়ির তিস্তা সেতু লাগোয়া ঘাটে সত্তর হাজার দেশীয় বিভিন্ন প্রজাতির পোনা ছাড়া হলো তিস্তা নদীতে। পোনা গুলো নদীতে অবমুক্ত করেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায়। তিনি জানান হারিয়ে যেতে বসা দেশীয় নদীয়ালি মাছের সংরক্ষন ও বংশ বৃদ্ধির লক্ষ্যে প্রধান মন্ত্রী মৎস্য সম্পদ যোজনা কর্মসুচিতে এই পোনা মাছ গুলো নদীতে ছাড়া হলো। উপস্থিত ছিলেন জেলা মৎস্য দপ্তরের আধিকারিক ও কর্মীগন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।