কোচবিহার (CoochBehar) জেলা পুলিশ সুপার এর দপ্তরের দোতলার ছাদের একটি ঘরে সোমবার ভোরে আগুন লাগে। খবর পেয়ে কোচবিহার দমকল কেন্দ্রের কর্মীরা দমকলের একটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। দমকল কর্মীদের বেশ কিছুক্ষনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। কোচবিহার দমকল কেন্দ্রের ওসি শঙ্কর সেন জানান আগুন লাগে জেলা পুলিশ সুপার কার্যালয়ের দোতলার ছাদের একটি ঘরে। সেখানে জমিয়ে রাখা বেশ কিছু পুরনো নথিপত্র পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার সঠিক কারন জানা যায় নি। দমকল কর্মীরা আগুন লাগার সঠিক কারন জানতে তদন্ত শুরু করেছেন।
CoochBehar: পুলিশ সুপার এর দপ্তরে আগুন,পুড়ে ছাই বেশ কিছু পুরনো নথিপত্র
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla