শিলিগুড়ি (siliguri) পৌর নিগমের ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের চম্পাসারীর পোকাইজোত এলাকায় একটি চাঊমিন তৈরির কারখানায় বৃহস্পতিবার ভোরে আগুন লাগে। স্থানীয়রা জানান তারা ভোর পাঁচটা নাগাদ কারখানা থেকে ধোঁয়া বেরোতে দেখে অনুমান করেন কারখানায় আগুন লেগেছে। তারাই খবর দেন দমকলে ও প্রধাননগর থানায়।খবর পেয়ে দমকল কর্মীরা তিনটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। ঘটনাস্থলে পৌঁছে যান প্রধাননগর থানার পুলিশ কর্মীরা। দমকল কর্মীরা জানান কারখানাটির ভেতরে চাঊমিন তৈরির উপকরন, চাঊমিন প্যাকেট করার প্লাস্টিক সহ বিভিন্ন রকমের দাহ্য পদার্থ থাকায় কারখানার ভেতরে প্রচুর ধোঁয়াও আগুনের তীব্রতা থাকায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রনে আনতে বেশ কয়েকঘন্টা সময় লাগে। আগুনের কারন জানা যায়নি। পুলিশ ও দমকল কর্মীরা আগুন লাগার কারন জানতে তদন্ত শুরু করেছেন। আগুনের ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
siliguri: শিলিগুড়িতে চাউমিন কারখানায় আগুন ,ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla