আলিপুরদুয়ার (Leopard) জেলার চুয়াপাড়া চা বাগানে শনিবার রাতে একসাথে চারটি চিতাবাঘের শাবক এর দেখা মেলায় এলাকায় ছড়িয়েছে ব্যপক চাঞ্চল্য। চিতাবাঘের চারটি শাবককে চা বাগানের মাঝখান দিয়ে চলে যাওয়া রাজ্য সড়কের উপরে বসে থাকার খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষ ভীড় জমান ঘটনাস্থলে। অনেকে চিতা বাঘের শাবক গুলির ছবি মোবাইল ফোনে বন্দী করেন। স্থানীয়রা জানান চা বাগান এলাকায় চিতা বাঘ বা শাবকের দেখা পাওয়া স্বাভাবিক ঘটনা কিন্তু চিতাবাঘের চারটি শাবক একসাথে দেখতে পাওয়া বিরল ঘটনা। তাদের ধারনা মা চিতাবাঘটি আশেপাশেই আছে ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ছড়িয়েছে। তারা চাইছেন শাবক গুলিকে যাতে কেউ বিরক্ত না করে। বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সকলকে দূরে সরিয়ে দিয়ে সতর্ক থাকার জন্য প্রচার করছেন।
Leopard: চা বাগানে দেখা মিললো একসাথে চারটি চিতাবাঘের শাবকের ,চাঞ্চল্য এলাকায়
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla