সোমবার , সেপ্টেম্বর 14 2026
Breaking News

Jalpaiguri: উদ্ধার সাত প্যাকেট গাঁজা ,গ্রেপ্তার দুই

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি

Jalpaiguri: উদ্ধার সাত প্যাকেট গাঁজা ,গ্রেপ্তার দুই জলপাইগুড়ি (Jalpaiguri) জেলা পুলিশের ময়নাগুড়ি থানার পুলিশ বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রবিবার থানা এলাকার ইন্দিরা মোড়ে এশিয়ান হাইওয়েতে একটি মারুতি অমনি ভ্যান আটক করে তল্লাশী চালায়। তল্লাশীতে গাড়ি থেকে উদ্ধার হয় সাত প্যাকেট গাঁজা যার ওজন চৌদ্দ কেজি। গাড়ি সহ গাঁজা বাজেয়াপ্ত করে গ্রেপ্তার করা হয় দুই জনকে। এরা গাঁজা পাচারের জন্য নিয়ে যাচ্ছিলো। এন ডি পি এস আইনের নির্দেশিকা মেনে সমস্ত প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে এন ডি পি এস আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতে পেশ করা হয়। পুলিশ পরবর্তী পর্যায়ের তদন্ত শুরু করেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।