রাঙালিবাজনা এলাকায় (Deer) একটি পূর্ণবয়স্ক স্ত্রী মাদা হরিণ উদ্ধার করল বনদফতর। সোমবার এলাকায় হরিণটিকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা বনদফতরে খবর দেন। খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হরিণটিকে উদ্ধার করেন।বনদফতর সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া হরিণটি একটি পূর্ণবয়স্ক স্ত্রী মাদা হরিণ। প্রাথমিকভাবে হরিণটির শারীরিক অবস্থা পরীক্ষা করার পর সেটিকে নিরাপদে ধুমচি জঙ্গলে নিয়ে যাওয়া হয়। পরে বনদফতরের পক্ষ থেকে হরিণটিকে ধুমচি ফরেস্টে তার প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হয়।
Deer: রাঙালিবাজনায় উদ্ধার পূর্ণবয়স্ক মাদা হরিণ
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla