বুধবার , অক্টোবর 21 2026
Breaking News

Alipurduar: মহানবমীর রাতে পুলিশের অভিযান ,উদ্ধার প্রচুর মদ

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: মহানবমীর রাতে পুলিশের অভিযান ,উদ্ধার প্রচুর মদআলিপুরদুয়ার (Alipurduar) জেলা পুলিশের কুমারগ্রাম থানার কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়ির ওসি দ্বৈপায়ন সরকারের নেতৃত্বে সাতাশ নম্বর জাতীয় সড়কের ঘোড়ামাড়া এলাকায় একটি হোটেল ও একটি টায়ারের দোকানে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় প্রচুর মদ। উদ্ধার করা মদ বাজেয়াপ্ত করে হোটেল ও টায়ারের দোকানের মালিকের বিরুদ্ধে আবগারি আইনের নির্দিষ্ট ধারায় অবৈধভাবে মদ মজুত রাখা ও বিক্রির অভিযোগে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে হোটেল মালিককে। ধৃতকে আলিপুরদুয়ার জেলা আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।