আলিপুরদুয়ার (Alipurduar) জেলা পুলিশের উদ্যোগে শনিবার মহাসপ্তমীর দিন আয়োজিত হলো সেবাঞ্জলি ও পুজো পরিক্রমা কর্মসূচি। পরিক্রমা কর্মসূচি অনুসারে এদিন প্রবীন নাগরিক ও একটি অনাথ আশ্রমের আবাসিকদের নিয়ে শহরের বিভিন্ন পুজো মন্ডপ ঘোরানো হয়। পুলিশ কর্মীরা প্রবীন নাগরিক ও অনাথ আশ্রমের আবাসিকদের যাতায়াত,নিরাপত্তা ও সুবিধার দিকে বিশেষ নজর রাখেন। এই উদ্যোগের পাশাপাশি সেবাঞ্জলি কর্মসূচি অনুসারে একটি বৃদ্ধাশ্রমের একশো পঞ্চাশ জন আবাসিকের হাতে তুলে দেওয়া হয় কম্বল। জেলা পুলিশ সুত্রে জানানো হয় সকলের মধ্যে পুজো উৎসবের আনন্দ ভাগ করে দেওয়া এবং সহমর্মিতার বার্তা দিতেই এই কর্মসূচি।
Alipurduar: জেলা পুলিশের উদ্যোগে সেবাঞ্জলি ও পুজো পরিক্রমা কর্মসূচি
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla