শনিবার , অক্টোবর 17 2026
Breaking News

Alipurduar: অপারেশন সাইবার প্রহার ,সাইবার অপরাধের মামলায় গ্রেপ্তার এক

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: অপারেশন সাইবার প্রহার ,সাইবার অপরাধের মামলায় গ্রেপ্তার একআলিপুরদুয়ার (Alipurduar) জেলা পুলিশের মাদারীহাট থানার পুলিশ অপারেশন সাইবার প্রহারঅভিযানে বৃহস্পতিবার মাদারীহাট থানা এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। জানা গেছে ধৃত ব্যক্তি চেকের মাধ্যমে অর্থ উত্তোলন মামলায় অভিযুক্ত। ধৃত ব্যক্তির হেফাজত থেকে উদ্ধার হয় ব্যাঙ্ক এর পাশবই,চেক বই,ডেবিট কার্ড,আধার কার্ড,সিম কার্ড ও দুটি মোবাইল ফোন। পুলিশ সুত্রে জানা গেছে ধৃত ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট আইনী ধারায় মামলা রুজু করে আদলতে পেশ করা হয়েছে। পুলিশ ঘটনার পরবর্তী পর্যায়ের তদন্ত শুরু করেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।