বিজয়া দশমীর (MALDA) দিন ইংরেজবাজার পৌরসভা এলাকার বেশ কয়েকটি অস্থায়ী খাবারের দোকানে অভিযান চালায় মালদহ জেলা খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিক সহ কর্মীরা। তাদের সাথে উপস্থিত ছিলেন মালদহ জেলা শাসক দপ্তরের ডি এম ডি সি সৌরভ কুমার মন্ডল। জানা গেছে এদিন মোট চৌদ্দটি অস্থায়ী খাবারের দোকানে অভিযান চালানো হয়। দোকান গুলির মধ্যে আছে ফুচকা,ঝালমুড়ি,পাপড়িচাট,রোল, চাঊমিন, ঘুঘনির দোকান। পরিদর্শক দলের পক্ষ থেকে জানানো হয় উৎসবের মরশুমে খাবারের গুনমান,পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে সাধারন মানুষকে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখার লক্ষ্যেই এই অভিযান। এধরনের অভিযান নিয়মিত বিভিন্ন এলাকায় চালানো হবে বলে খাদ্য সুরক্ষা দপ্তর সূত্রে জানানো হয়েছে।
MALDA: বিজয়া দশমীর দিন খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান মালদহে
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, মালদহ
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla