শিলিগুড়ি (siliguri) পুলিশ কমিশনারেটের অধীন মাটিগাড়া থানার পুলিশ এক নিখোঁজ নাবালককে নিরাপদে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিলো বৃহস্পতিবার। জানা গেছে মাটিগাড়া থানার তুলসীনগরে নিজের বাড়ি থেকে বুধবার রাতে এক নাবালক নিখোঁজ হয়ে যায়। পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে মাটিগাড়া থানার পুলিশ তদন্ত শুরু করে বিভিন্ন সুত্র ধরে বৃহস্পতিবার সকালে নিখোঁজ নাবালককে ভক্তিনগর থানার সালুগাড়া এলাকা থেকে নিরাপদে উদ্ধার করে। উদ্ধারের পর নাবালককে ভক্তিনগর থানায় নিয়ে আসা হয় ও তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। পরিবারের সদস্যদের থানায় আসার পর পরিবারের সদস্যদের সাথে নাবালকের সম্পর্ক ও পরিচয় যাচাই এর পর নাবালককে তার ঠাকুরমার হাতে তুলে দেওয়া হয়। হারানো নাবালককে ফিরে পেয়ে খুশী পরিবারের সদস্যরা। পুলিশ সূত্রে জানানো হয় প্রতিটি শিশুর সুরক্ষা ও সার্বিক কল্যান নিশ্চিত করতে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট প্রতিশ্রুতিবদ্ধ।
siliguri: হারিয়ে যাওয়া নাবালককে নিরাপদে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিলো পুলিশ
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla