মালদহ (MALDA) জেলায় গঙ্গাভাঙ্গন প্রতিরোধে স্থায়ী সমাধানের পথ খুঁজতে রবিবার মালদহে আসেন রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল। এদিন সকালে তিনি হেলিকপ্টার করে মালদহে আসেন। এরপর তিনি আকাশপথে গঙ্গাভাঙ্গন কবলিত এলাকা গুলি পরিদর্শন করেন। উল্লেখ্য প্রতিবছর মালদহ জেলার রতুয়া,ভুতনি,ইংরেজবাজার, কালিয়াচক তিন নম্বর ব্লকের বিস্তীর্ন এলাকা গঙ্গা ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত হয় ও প্রচুর এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায়। চলতি বছরেও গঙ্গা ভাঙ্গনে ভিটেমাটি হারিয়ে বিপাকে পড়েন। দীর্ঘদিনের এই ভাঙ্গন সমস্যার স্থায়ী সমাধানের পথ খুঁজে বের করতে রবিবার পরিদর্শনের পর জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মুখ্য সচিব। বৈঠকে গঙ্গাভাঙ্গন রোধের স্থায়ী সমাধানের পথ খোঁজার লক্ষ্যে আলোচনা হয়েছে বলে জানা গেছে। মুখ্যসচিবের এই সফর ঘিরে ভাঙ্গন কবলিত এলাকার বাসিন্দাদের মধ্যে ভাঙ্গন প্রতিরোধের স্থায়ী সমাধানের আশার সঞ্চার হয়েছে।
MALDA: মালদহে গঙ্গাভাঙ্গন প্রতিরোধে স্থায়ী সমাধানের লক্ষ্যে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে রাজ্যের মুখ্য সচিব
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, মালদহ
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla