রবিবার , অক্টোবর 25 2026
Breaking News

Suvendu Adhikari: দক্ষিন চব্বিশ পরগনার কাকদ্বীপ স্টেডিয়ামে আয়োজিত বিশেষ জন পরিষেবা প্রদান কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, দক্ষিন চব্বিশ পরগনা

Suvendu Adhikari: দক্ষিন চব্বিশ পরগনার কাকদ্বীপ স্টেডিয়ামে আয়োজিত বিশেষ জন পরিষেবা প্রদান কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীপশ্চিমবঙ্গ রাজ্য (Suvendu Adhikari) সরকারের সুন্দরবন বিষয়ক দপ্তরের উদ্যোগে সুন্দরবনবাসীর সার্বিক উন্নয়নের লক্ষ্যে শনিবার দক্ষিন চব্বিশ পরগনার কাকদ্বীপ স্টেডিয়ামে আয়োজিত হয় বিশেষ জনপরিষেবা প্রদান কর্মসূচি। এদিনের কর্মসুচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রীসভার ক্যাবিনেট মন্ত্রী অর্জুন সিং, অরূপ দাস,ডাক্তার অজয় পোদ্দার, কৌশিক রায় সহ অন্যান্য মন্ত্রী ও বিধায়কগন। উপিস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল সহ স্বরাষ্ট্র সচিব ও অন্যান্য দপ্তরের সচিবগন। জনপরিষেবা প্রদান কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রী বিভিন্ন সরকারি সামাজিক প্রকল্পের উপভোক্তাদের শংসাপত্র তুলে দেন। এসব প্রকল্পের মধ্যে রয়েছে বিভিজি রামজি প্রকল্পের জব কার্ড,আয়ুষ্মান ভারত কার্ড,মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা কার্ড,সি এ এ সার্টিফিকেট, আদিবাসী লোকশিল্পীদের ধামসা মাদল বিতরন,সারথি প্রকল্পে শিক্ষার্থীদের সাইকেল বিতরন, মৎস্যজীবীদের জাল ও হাঁড়ি বিতরন সহ অন্যান্য প্রকল্প। মুখ্যমন্ত্রী তার বক্তব্যে বলেন সুন্দরবন অবহেলিত এই এলাকার উন্নয়নে রাজ্যের নতুন সরকার তৎপর। ইতিমধ্যেই বারোশো কোটি টাকা মঞ্জুর করা হয়েছে সুন্দরবনের তেরোটি ব্লক জুড়ে কর্মযজ্ঞ শুরু করার জন্য। প্রথম দফায় পাঁচশো তিপ্পান্নটি কাজের টেন্ডার হয়ে গিয়েছে, খুব শীঘ্রই কাজের সুচনা হবে। দ্বিতীয় দফায় আরও দু হাজার ছশো উনপঞ্চাশটি কাজ করা হবে। নতুন রাস্তা, জেটি নির্মান ও বাঁধ মেরামতের কাজ ও শুরু করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।