শিলিগুড়ি (siliguri) শহরের ফুটপাথ দখলমুক্ত করে যান চলাচল স্বাভাবিক করার লক্ষ্যে রবিবার পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের নিয়ে এলাকা পরিদর্শন ক শিলিগুড়ির বিধায়ক ও রাজ্যের সংসদ বিষয়ক এবং পর্যটন দপ্তরের মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ। পরিদর্শন শেষে তিনি জানান শিলিগুড়ি শহরে দোকানের সামনে দোকান করতে দেওয়া হবেনা। তিনি বলেন অনেক দোকানদার তাদের নির্দিষ্ট দোকানের সামনে ফুটপাথ দখল করে অস্থায়ী ছাউনি বানিয়ে দোকানের মালপত্র রেখে ব্যবসা করছেন। এটা চলতে দেওয়া হবেনা। পাশাপাশি যারা ফুটপাথে অস্থায়ী দোকান করছেন বা ভ্যান গাড়ি লাগিয়ে ব্যবসা কিরছেন সেগুলিকেও সরিয়ে দেওয়া হবে। এর জন্য ট্রাফিক পুলিশ ও পৌরসভার ভারপ্রাপ্ত আধিকারিকগন ব্যবসায়ী সমিতিগুলির সাথে আলোচনা করবেন। এখন উৎসবের মরশুম চলছে। এই মরশুম শেষ হলেই এ বিষয়ে পদক্ষেপ গ্রহন করা হবে। প্রথমে ব্যবসায়ীদের আবেদন জানানো হবে। আবেদনে সাড়া না দিলে আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে। পর্যটন মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ বলেন শিলিগুড়ি শহরের ফুটপাথ দখলমুক্ত করে যান চলাচল স্বাভাবিক করার লক্ষ্যেই এই উদ্যোগ।
siliguri: শিলিগুড়িতে ফুটপাথ দখলমুক্ত করে যান চলাচল স্বাভাবিক করতে এলাকা পরিদর্শনে পর্যটন মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla