পুজো পরবর্তী (siliguri) এলাকা পরিদর্শনে রাজ্যের সংসদ বিষয়ক ও পর্যটন দপ্তরের মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ। শনিবার শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের সংসদ বিষয়ক ও পর্যটন দপ্তরের মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ শিলিগুড়ির হিলকার্ট রোড, এয়ার ভিউ মোড়, বিধানমার্কেট সহ এলাকার বিভিন্ন বাজার গুলি পরিদর্শন করেন। তার সাথে ছিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা, ডেপুটি পুলিশ কমিশনার শ্রী রানা মুখার্জী, অন্যান্য পুলিশ আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিগন। সকলের উপস্থিতিতে এলাকাগুলি পরিদর্শনের সময় দূর্গা পুজো ২০২৬ উপলক্ষ্যে যেসব অস্থায়ী তোরন বা গেট তৈরি করা হয়েছিলো সেগুলি খুলে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অবৈধ জবরদখল ও পার্কিং সংক্রান্ত বিষয়গুলিও খতিয়ে দেখা হয়। মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ জানান দূর্গাপূজো ২০২৬ এর পর এলাকাকে পরিচ্ছন্ন রাখা ও সাধারন মানুষের সুবিধা নিশ্চিত করা এবং জননিরাপত্তা বজায় রাখার লক্ষ্যেই এই পরিদর্শন কর্মসূচি।
siliguri: পুজো পরবর্তী এলাকা পরিদর্শনে রাজ্যের সংসদ বিষয়ক ও পর্যটন দপ্তরের মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla