আলোর (siliguri) উৎসব দীপাবলির প্রাক্কালে শনিবার শিলিগুড়ি লাগোয়া বাগডোগরা এয়ার ফোর্স স্টেশন পরিদর্শনে আসেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এদিন এয়ারফোর্স স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে সাহসী বিমান যোদ্ধাদের সাথে মত বিনিময় করেন। তিনি বলেন আমাদের দেশের আকাশসীমা রক্ষায় ভারতীয় বিমান বাহিনী অসামান্য দক্ষতায় ও অবিচল প্রস্তুতি নিয়ে অতন্দ্র প্রহরায় এক অদম্য স্তম্ভ রূপে দাঁড়িয়ে আছে। বর্তমানে ড্রোন ঝাঁক, সাইবার আক্রমন যুদ্ধকে অসম এবং জটিল করে তুলেছে, এই পরিস্থিতিতে দেশকে রক্ষা করার ক্ষেত্রে বিমান যোদ্ধাদের ডোমেইন সচেতনতা ও সাইবার স্থিতিস্থাপকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্রন্টলাইনে কর্মরত মহিলা ও পুরুষ কর্মীদের সাথে দেখা করা, তাদের সীমাহীন শক্তি,কর্তব্যের প্রতি অবিচল নিষ্ঠা ও উচ্চ মনোবল প্রত্যক্ষ করা সত্যিই অনুপ্রেরনাদায়ক বলে জানান প্রতিরক্ষামন্ত্রী। তিনি আরও বলেন আমাদের দেশের প্রতিটি উৎসব আনন্দ ও শান্তির সাথে উদযাপিত হয় কারন সশস্ত্র বাহিন দিন রাত চব্বিশ ঘন্টা পাহারায় নিয়োজিত থাকে। তাদের এই বীরতে ও নিঃস্বার্থ সেবার জন্য গর্ব বোধ করে বলেও মন্তব্য করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
siliguri: দীপাবলির প্রাক্কালে বাগডোগরা এয়ার ফোর্স স্টেশন পরিদর্শনে এলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla