বুধবার , নভেম্বর 4 2026
Breaking News

siliguri: শিলিগুড়িতে “গণতন্ত্র বাঁচাও,অরাজকতা হটাও” মহামিছিলে শুভেন্দু অধিকারী

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

siliguri: শিলিগুড়িতে “গণতন্ত্র বাঁচাও,অরাজকতা হটাও” মহামিছিলে শুভেন্দু অধিকারীমঙ্গলবার (siliguri) শিলিগুড়িতে আয়োজিত হলো বিজেপির “গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও” মহামিছিল। এদিনের মহামিছিলে সামিল হন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মিছিল শুরু হয় শিলিগুড়ির বাঘাযতীন ময়দান থেকে শেষ হয় এয়ার ভিউ মোড়ের মহাত্মা গান্ধী রোডে। মহা মিছিল শেষে আয়োজিত হয় সভা। সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বাম দল সহ তৃণমুলের কঠোর সমালোচনা করেন। বিরোধী জোটকে আক্রমন করে তিনি বলেন নির্বাচনে পরাজিত দলগুলো একত্রিত হয়ে দেশে অরাজকতা সৃষ্টি করতে চাইছে। শিলিগুড়ির জন্য বেশ কিছু প্রকল্পের ঘোষনা করেন। উত্তরকন্যায় আয়োজিত প্রশাসনিক বৈঠকে বন্ধ চা বাগান গুলির কুড়ি হাজার শ্রমিকদের জন্য উৎসবের মরশুমে পরিবার পিছু পঞ্চাশ কেজি চাল ও এককালীন পাঁচ হাজার টাকার আর্থিক অনুদান তুলে দেন শ্রমিক পরিবারের সদস্যদের হাতে। বন্ধ চা বাগান গুলি দ্রুত খোলার কথাও ঘোষণা করেন।এরপর শিলিগুড়ি পৌর নিগম দপ্তরে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিনের কর্মসূচি তে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার,রাজ্যের পর্যটন মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ, উত্তর বঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক সহ সাংসদ , বিধায়কগণ ও দলের কর্মী সমর্থকরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।