রবিবার , নভেম্বর 8 2026
Breaking News

siliguri: কালী প্রতিমা বিসর্জনের গাড়ি চলাচলের বিকল্প রাস্তা পরিদর্শন করলেন পর্যটন মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

siliguri: কালী প্রতিমা বিসর্জনের গাড়ি চলাচলের বিকল্প রাস্তা পরিদর্শন করলেন পর্যটন মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ শিলিগুড়ির (siliguri) এয়ারভিউ মোড়ের কাছে মহানন্দা নদীর লালমোহন ঘাটে বিসর্জনের উদ্দ্যেশ্যে কালী প্রতিমা গাড়ি করে নিয়ে যাবার জন্য প্রশাসন একটি বিকল্প রাস্তা নির্ধারন করেছে। শনিবার ঐ বিকল্প রাস্তাটি পরিদর্শন করেন শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের পর্যটন ও সংসদ বিষয়ক মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ। তিনি জানান বিসর্জন প্রক্রিয়া যাতে সুষ্ঠু, সুশৃঙ্খল ও নির্বিঘ্নে সম্পন্ন হয় এবং সাধারন মানুষের যাতায়াতে কোনো অসুবিধার সৃষ্টি না হয় সেই বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে রাস্তার পরিস্থিতি সহ সার্বিক ব্যবস্থা খতিয়ে দেখেছেন। পাশাপাশি বিসর্জনের সময় যান চলাচল নিয়ন্ত্রন,নিরাপত্তা এবং প্রয়োজনীয় পরিকাঠামোগত ব্যবস্থা সুনিশ্চিত করার বিষয়েও সংশ্লিষ্ট দিকগুলি নিয়ে পর্যালোচনা করেন। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে বিসর্জন প্রক্রিয়া সম্পন্ন করতে সকলের সহযোগিতা কাম্য বলেও জানান পর্যটন মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।