কোচবিহার (CoochBehar) জেলা পুলিশের পুন্ডিবাড়ি থানার পুলিশ সূত্র মারফত খবর পায় যে থানা এলাকার একটি বাড়ি থেকে বিনা লাইসেন্সে এল পি জি গ্যাস সিলিন্ডার এর কারবার চলছে। খবর পেয়ে পুলিশ শুক্রবার দুপুরে বাড়িটিতে অভিযান চালায়। অভিযানে বাড়ি থেকে উদ্ধার হয় আটচল্লিশটি এল পি জি গ্যাস সিলিন্ডার। এগুলির মধ্যে রয়েছে এইচ পি কোম্পানীর পয়তাল্লিশটি বাণিজ্যিক সিলিন্ডার ও ইন্ডেন কোম্পানীর তিনটি গৃহস্থালি সিলিন্ডার। উদ্ধার করা সিলিন্ডারগুলি বাজেয়াপ্ত করে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে যায়। অভিযানের আঁচ পেয়ে বাড়িতে থাকা লোকজন পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। পুলিশ পলাতক ব্যক্তিদের সন্ধানে তল্লাশী চালিয়ে যাচ্ছে।
CoochBehar: উদ্ধার আটচল্লিশটি এলপিজি গ্যাস সিলিন্ডার
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla