আলিপুরদুয়ার (Alipurduar) জেলার কালচিনি ব্লকের মেচপাড়া চা বাগানে চিতা বাঘের আতঙ্কে সন্ধ্যার পর ঘরবন্দী চা বাগানের বাসিন্দারা। জানা গেছে শনিবার রাতে চা বাগানের নয় নম্বর সেকশনে তিনটি চিতাবাঘকে ঘুরে বেড়াতে দেখা গেছে। কেউ চিতাবাঘের ছবি ক্যামেরাবন্দী করে সমাজ মাধ্যমে ছড়িয়ে দিতেই চিতাবাঘের আতঙ্ক ছড়ায় চা বাগানে। খবর দেওয়া হয় বন দপ্তরের কর্মীদের। খবর পেয়ে বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান ও নজরদারি শুরু করেন। রবিবার সকাল থেকে বন দপ্তরের পক্ষ থেকে চাবাগানে ও লাগোয়া এলাকায় সতর্কতা মূলক প্রচার শুরু করা হয়।প্রচারে সকলকে সতর্ক থাকার পাশাপাশি একা একা চলাফেরা না করতে ও সন্ধ্যার পর ঘর থেকে না বেরোতে বলা হচ্ছে। বন কর্মীরা পরবর্তী পরিস্থিতির ওপর নজর রাখছে।
Alipurduar: চা বাগানে চিতাবাঘের আতঙ্ক ,নজরদারিতে বন দপ্তরের কর্মীরা
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla