সোমবার , নভেম্বর 23 2026
Breaking News

siliguri: ভূষিমালের বস্তার আড়ালে শালকাঠ পাচারের ছক ভেস্তে দিলেন বন কর্মীরা, উদ্ধার লক্ষাধিক টাকার শাল কাঠ

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

siliguri: ভূষিমালের বস্তার আড়ালে শালকাঠ পাচারের ছক ভেস্তে দিলেন বন কর্মীরা, উদ্ধার লক্ষাধিক টাকার শাল কাঠবন দপ্তরের (siliguri)ঘোষপুকুর রেঞ্জের কর্মীরা শনিবার রাতে অভিযান চালিয়ে ভেস্তে দিলেন ভূষিমালের বস্তার আড়ালে চোরাই শালকাঠ পাচারের ছক। জানা গেছে গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে বন কর্মীরা অভিযান চালিয়ে সাতাশ নম্বর জাতীয় সড়কে উপরে ফাঁসীদেওয়ার মৌলানীতে একটি সন্দেহভাজন পিক আপ ভ্যানের পিছু ধাওয়া করেন। বেশ কিছুদূর গিয়ে পিক আপ ভ্যানটিকে রাস্তার উপর দাঁড় করিয়ে চালক পালিয়ে যায়। বন কর্মীরা পিক আপ ভ্যানটিতে তল্লাশী চালিয়ে ভূষিমালের বস্তার আড়াল থেকে উদ্ধার করেন চোরাই শালকাঠ। বন কর্মীরা পিক আপ ভ্যান সহ শালকাঠ বাজেয়াপ্ত করেন। তারা জানান উদ্ধার করা শালকাঠের আনুমানিক বাজার মূল্য লক্ষাধিক টাকা। ঘোষ পুকুর রেঞ্জের রেঞ্জার ওয়াংটু লামা জানান কাঠ চোরেদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।