রবিবার , নভেম্বর 22 2026
Breaking News

siliguri: চার দিনের পাহাড় সফরে দার্জিলিং এলেন রাজ্যপাল

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

siliguri: চার দিনের পাহাড় সফরে দার্জিলিং এলেন রাজ্যপালচার দিনের (siliguri) পাহাড় সফরে শনিবার দার্জিলিং আসেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি। এদিন বিকালে তিনি সস্ত্রীক বাগডোগরা বিমানবন্দরে নামেন। বিমান বন্দরে মহামহিম রাজ্যপালকে স্বাগত জানান দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা, শিলিগুড়ির পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা, শিলিগুড়ির মহকুমাশাসক বিকাশ রুহেলা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগন। জানা গেছে বিমানবন্দর থেকে রাজ্যপাল সস্ত্রীক শুকনার একটি হোটেলে যাবেন। সেখানে বিশ্রাম নিয়ে রওনা হবেন দার্জিলিং রাজভবনের উদ্দ্যেশ্যে। রবিবার ও সোমবার তিনি পাহাড়ে কাটাবেন। মঙ্গলবার তিনি নকশালবাড়িতে একটি স্কুলের।অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। রাজ্যপালের সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসনের তৎপরতা তুঙ্গে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।