নাগরাকাটা (Suvendu Adhikari) চা বাগানে চলতি মাসের তেইশ তারিখ ঘটে যাওয়া মর্মান্তিক দূর্ঘটনায় মৃত তিন চা শ্রমিকের পরিবারের সদস্যদের হাতে রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।বুধবার তিনি কোচবিহারে আসেন কোচবিহারের ঐতিহাসিক রাসমেলার উদ্বোধন করতে। কোচবিহার রাসমেলার উদ্বোধন মঞ্চ থেকেই এদিন মৃত চা শ্রমিকদের পরিবারের সদস্যদের হাতে রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক তুলে দেন। পাশাপাশি দূর্ঘটনায় আহত চার স্কুল পড়ুয়াদের জন্যও আর্থিক সহায়তা প্রদান করেন। মৃত চা শ্রমিকদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ও আহতদের পাশে থেকে সমস্ত রকম সহায়তা করতে রাজ্য সরকার বদ্ধপরিকর বলেও জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
Suvendu Adhikari: চা বাগানের দূর্ঘটনায় মৃত তিন চা শ্রমিকের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla