জলপাইগুড়ি (Leopard) জেলার বানারহাট ব্লকের রিয়াবাড়ি চা বাগানের পনেরো নম্বর সেকশনে বন দপ্তরের পাতা খাঁচায় বন্দী হলো একটি পূর্ন বয়স্ক চিতাবাঘ। জানা গেছে কয়েকদিন ধরেই চা বাগান ও লাগোয়া এলাকায় আতঙ্ক ছড়িয়েছিলো চিতাবাঘটি। চা বাগান থেকে খবর দেওয়া হয় বন দপ্তরের বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডকে। খবর পেয়ে বন কর্মীরা চা বাগানে পৌঁছে চিতাবাঘের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হয়ে রবিবার রাতে ছাগলের টোপ দিয়ে চা বাগানের পনেরো নম্বর সেকশনে খাঁচা পাতেন। সোমবার রাতে খাঁচায় বন্দী হয় চিতাবাঘটি। মঙ্গলবার সকালে চা বাগানের শ্রমিকরা চিতাবাঘের গর্জন শুনে খাঁচার কাছে গিয়ে খাঁচায় বন্দী চিতাবাঘটিকে দেখতে পেয়ে বন কর্মীদের জানান৷ বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে খাঁচা সহ চিতাবাঘটিকে বিন্নাগুড়ি রেঞ্জে নিয়ে যান। তারা জানান চিতাবাঘটিকে কয়েকদিন পর্যবেক্ষনে রেখে তারপর ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। চিতাবাঘটি ধরা পড়ায় স্বস্তি ফিরেছে চা শ্রমিক সহ চা বাগান লাগোয়া বাসিন্দাদের মধ্যে।
Leopard: চা বাগানে বন দপ্তরের পাতা খাঁচায় বন্দী চিতাবাঘ,স্বস্তি এলাকায়
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla