রাজ্যের (Howrah) মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে সোমবার নবান্নে অনুষ্ঠিত হলো ক্যাবিনেট বৈঠক। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রীসভার ক্যাবিনেট মন্ত্রী সহ সকল মন্ত্রীগন। বৈঠকে রাজ্যের সার্বিক উন্নয়ন প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং জনস্বার্থ সংশ্লিষ্ট একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা হয়। ক্যবিনেট বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিনের বৈঠকে গৃহীত বেশ কিছু সিদ্ধান্তের কথা জানান। সেগুলি হলো রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য যুব সাথী নামে যে সহায়তা প্রকল্প চালু ছিলো তার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ভরসা। এই প্রকল্পে বেকার গ্র্যাজুয়েট যুবক যুবতীদের মাসে দুহাজার ও নন গ্র্যাজুয়েটদের পনেরোশ টাকা করে প্রতিমাসে দেওয়া হবে। জানুয়ারি ২০২৭ এর দ্বিতীয় সপ্তাহ থেকে তারা এই টাকা পাবেন। রাজ্য বিদ্যুৎ পর্ষদ এলাকায় জানুয়ারি মাস থেকে মাসিক বিল দেওয়া হবে। এখন থেকে ওয়েস্ট বেঙ্গল এর বদলে পশ্চিমবঙ্গ লিখতে হবে, ইংরেজীতেও pashcimbanga লিখতে হবে। জানুয়ারি মাস থেকে রাজ্য সরকারের চাকরির বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষার আবেদনের জন্য আর কোনো শুল্ক দিতে হবেনা। রাজ্য সরকারের নিভিন্ন দপ্তরে দশ হাজার একশো ছেচল্লিশটি পদে নিয়োগ এর সিদ্ধান্ত ও গৃহীত হয়েছে। পশুপালন দপ্তরের জন্য ও বেশ কিছু পরিকল্পনা গ্রহন করা হয়েছে এর মধ্যে অন্যতম হলো বয়স্ক গরুদের লালন পালনের জন্য এক লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান। উন্নত, সমৃদ্ধ ও জন কল্যানমুখী বাংলা গড়ার লক্ষ্যে রাজ্য সরকার কাজ করে চলেছে, সম্মিলিত প্রচেষ্টায় এই উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
Howrah: নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে মন্ত্রীসভার ক্যাবিনেট বৈঠক
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, হাওড়া
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla