বৃহস্পতিবার , নভেম্বর 26 2026
Breaking News

kolkata: আন্তর্জাতিক সাইবার প্রতারনা চক্রের পর্দা ফাঁস করলো কলকাতা পুলিশ, গ্রেপ্তার কুড়ি জন

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা

kolkata: আন্তর্জাতিক সাইবার প্রতারনা চক্রের পর্দা ফাঁস করলো কলকাতা পুলিশ, গ্রেপ্তার কুড়ি জনসংগঠিত (kolkata) আন্তর্জাতিক সাইবার প্রতারনা চক্রের পর্দা ফাঁস করলো কলকাতা পুলিশের সাইবার অপরাধ দমন শাখা। বুধবার কলকাতা ও লাগোয়া এলাকায় অভিযান চালিয়ে এই অপরাধ চক্রের সাথে জড়িত কুড়ি জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের হেফাজত থেকে উদ্ধার হয় ষাটটির বেশী ল্যাপটপ,ডেস্কটপ সহ বিভিন্ন ডিজিটাল ডিভাইস, মোবাইল ফোন, অসংখ্য সিম কার্ড,ব্যাঙ্ক সংক্রান্ত নথি ও যোগাযোগ স্থাপনের যন্ত্রপাতি। উদ্ধার হয়েছে নগদ কুড়ি লক্ষাধিক টাকা। পুলিশ সুত্রে জানা গেছে এই চক্রটি কলকাতা শহর ও লাগোয়া এলাকায় বিভিন্ন স্থানে নকল কল সেন্টার বসিয়ে প্রধনত আমেরিকা ও যুক্ত রাজ্যে থাকা অধিকাংশ বয়স্ক মানুষদের এদের প্রতারনার শিকার বানাতো। এই অভিযানকে সংগঠিত আন্তর্জাতিক সাইবার অপরাধ চক্রের উপর একটি বিরাট আঘাত বলে মনে করছেন সাইবার অপরাধ দমন শাখার কর্মীরা। কলকাতা পুলিশ সাইবার অপরাধ দমনে দৃঢ় প্রতিজ্ঞ। সকলকে সাইবার অপরাধ সম্পর্কে সতর্ক ও সচেতন থাকার আহবান জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।