জামাকাপড়ের (Jalpaiguri) বদলে ট্রলি ব্যাগে মদের বোতল ভর্তি করে বিহারে পাচারের আগেই ধরা পড়লো পাচারকারীরা। জানা গেছে শুক্রবার রাতে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ গোপন সুত্রে খবর পায় বিহারে মদ পাচারের উদ্দ্যেশ্যে নিউ জলপাইগুড়ি স্টেশন এলাকায় অপেক্ষা করছে দুই ব্যক্তি। খবর পেয়ে পুলিশ নিউ জলপাইগুড়ি রেল স্টেশন এর পার্কিং এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় তাদের নজরে আসে দুই যুবক তিনটি ট্রলি ব্যাগ নিয়ে সেখানে ঘোরাঘুরি করছে। দুজনের চালচলন সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তাদের আটিক করে ও ট্রলি ব্যাগ তিনটিতে তল্লাশী চালায়। তল্লাশীতে তিনটি ট্রলি ব্যাগ থেকে উদ্ধার হয় বিরাশি বোতল বিদেশী মদ। যুবক দুজন মদের কোনো বৈধ নথিপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় পুলিশ তাদের গ্রেপ্তার করে ও উদ্ধার হওয়া মদ ট্রলি সহ বাজেয়াপ্ত করে। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত দুই যুবকের নাম প্রিন্স কুমার ও সঞ্জয় কুমার বিহারের বাসিন্দা। জিজ্ঞাসাবাদে তারা জানায় বিহারে পাচারের উদ্দ্যেশ্যেই তারা এই মদ নিয়ে যাচ্ছিলো। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে পুলিশ শনিবার তাদের জলপাইগুড়ি আদালতে পেশ করে । এই চক্রে আর কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ।
Jalpaiguri: ট্রলি ব্যাগে করে বিহারে মদ পাচারের ছক ভেস্তে দিলো পুলিশ ,গ্রেপ্তার দুই, উদ্ধার বিরাশি বোতল মদ
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla