কেন্দ্রীয় সরকারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদ সহ ইডি ,সিবিআই দিয়ে রাজ্য সরকারের একাধিক নেতা মন্ত্রীকে অপদস্ত করার প্রতিবাদে হুগলী পাণ্ডুয়ায় এক বিরাট প্রতিবাদ মিছিল করলো হুগলী জেলা তৃণমূল কংগ্রেস। পাণ্ডুয়ার কল বাজার থেকে শুরু করে শশীভূষণ স্ট্রিট অতিক্রম করে প্রায় তিন কিলোমিটার পদযাত্রা করে প্রতিবাদ মিছিল করে জেলা তৃণমূল।
এই পদ যাত্রায় অংশ নেন রাজ্যের বর্তমান পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, রাজ্য সভার সংসদ কাকলি ঘোষদস্তিদার,হুগলীর জেলা সভাপতি অরিন্দম গুইন, সভাধিপতি শেখ মেহবুব রহমান সহ সিঙ্গুরের বিধায়িকা করবি মান্না, তপন দাশগুপ্ত, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, অসীমা পাত্র, রত্না দে নাগ, তৃণমূল ট্রেড ইউনিয়নের কর্মী সহ মহিলা ব্রিগেড ও তৃণমূল যুবর কয়েক হাজার কর্মী সমর্থকরা।
HOOGHLY TMC: নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে হুগলী তৃণমূলের প্রতিবাদ মিছিল
রিপোর্ট : সুমিত পালিত , এই যুগ, হুগলী
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper