মালবাজারে হড়পা বানে মৃতদের পরিজনদের সাথে দেখা করে পাশে থাকার আস্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন পশ্চিমবঙ্গ সরকার এবং জলপাইগুড়ি জেলার তৃণমূল নেতৃত্ব সব সময় তাদের পাশে থাকবে। হড়পা বান যে ক্ষতি করেছে তা অপূরণীয়, ক্ষতিগ্রস্ত পরিজনদের চোখের জল মোছানো সম্ভব নয়।হড়পা বানে মৃতদের পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে তিনি বলেন ঈশ্বর তাদের রক্ষা করবেন। সেদিন যারা নিজেদের জীবন তুচ্ছ করে অনেকের প্রাণ রক্ষা করেছেন সেই সাহসী বীরদেরও তিনি স্যালুট জানিয়েছেন।
Mamata Banerjee at Malbazar : মালবাজারে হড়পা বানে মৃতদের পরিজনদের সাথে দেখা করে পাশে থাকার আস্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla