শনিবার (Agnimitra Paul) আসানসোলে এক অনুষ্ঠানে যোগদান করতে এসে দেশ বিরোধী কার্যকলাপ ও সাম্প্রদায়িক উস্কানি ছাড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা করা হোক বলে দাবি করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল । এছাড়া এদিন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, দেশ সবার আগে , দেশবিরোধী কার্যকলাপ , সাম্প্রদায়িক উস্কানি ও আইনশৃঙ্খলা বিঘ্নিত করার যে কোনও প্রচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এছাড়াও এদিন দেশের সব মানুষের জন্য সমান আইন, সমান বিচার ও সমান অধিকার এর কথা বলেন মন্ত্রী। এদিন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী রাজ্যের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া লাভ জিহাদ নিয়ে মন্তব্য করেন। মন্ত্রী বলেন লাভ জিহাদ সমাজের বিরাট বড় ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। হিন্দু মেয়েদের কে মিথ্যা প্রেমে ফাঁসিয়ে বিয়ে করে তাকে জোর করে ধর্মান্ত করা এগুলো কে হতে দেওয়া যায়না।এদিন তৃণমূল নেতাদের গ্রেফতার এর প্রসঙ্গে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন ,এখন দুর্নীতি করলে ,মানুষকে অত্যাচার করলে ,মহিলাদের অত্যাচার করলে ,দুর্নীতি করে রাজ প্রাসাদ তৈরি করলে, সে যতো বড় নেতা ,যে ধর্মের মানুষ হোক ,শাস্তি তাকে পেতে হবে । কারণ এখন তৃণমূল সরকার আর নেই ,বিজেপি সরকার। আর মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী।
Agnimitra Paul: দেশবিরোধী কার্যকলাপের সাথে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলার হুঁশিয়ারি মন্ত্রী অগ্নিমিত্রা পালের
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, পশ্চিম বর্ধমান
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper