শনিবার শিলিগুড়ির (siliguri) কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম পরিদর্শন করলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ ।এদিন শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম পরিদর্শন করে স্টেডিয়াম এর পরিকাঠামো উন্নতির জন্য আলোচনা করেন। সূত্রের খবর, এদিন ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী নিজে গোটা কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম ঘুরে ঘুরে দেখেন, যাতে এই স্টেডিয়াম কে সুন্দর ভাবে সাজিয়ে,খেলার উপযোগী করে তোলা যায়।১৫ বছর ধরে বিগত তৃণমূল সরকার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম এর উন্নয়নের বিষয়ে নজর দেয়নি। অবহেলায় পরে ছিল উত্তর বঙ্গের গুরুত্বপূর্ণ এই স্টেডিয়াম ।বিজেপি সরকার এসেই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম এর উন্নয়ন জন্যে ক্রীড়া মন্ত্রীর স্টেডিয়াম পরিদর্শন বলে মনে করছে উত্তর বঙ্গের ক্রীড়াপ্রেমীরা ।
siliguri: শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম পরিদর্শনে রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla