কয়েক মিনিটের বৃষ্টিতেই (Agnimitra Paul) ডুবে যায় শহরতলি । বিগত তৃণমূল সরকার ১৫ বছর ধরে কলকাতা বাসিকে লন্ডন বানানোর স্বপ্ন দেখিয়ে বাস্তবে ডুবন্ত শহর বানিয়ে জল যন্তনায় ফেলেছিল সাধারণ মানুষ কে । সরকার পরিবর্তনের পর জল যন্ত্রণার হাত থেকে কলকাতা শহর কে বাঁচাতে তৎপর বিজেপি সরকার। ১৫ দিন পর বর্ষার আগমন। বর্ষার আগেই খাল গুলো পরিষ্কার করে নিকাশি ব্যবস্থা উন্নত করতে চাইছে রাজ্য সরকার।মঙ্গলবার কলকাতা শহরের ওল্ড চৌভাগা পাম্পিং স্টেশন স্টেশন পরিদর্শন করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এছাড়াও এদিন উত্তর কলকাতার হৃষিকেশ পার্কে নতুন পাম্পিং স্টেশন তৈরির কাজ কলকাতা কর্পোরেশনের ও পৌর বিষয়ক দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে খতিয়ে দেখেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এদিন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন ,আর মাত্র ১৫ দিনের মধ্যেই বর্ষা শুরু হতে চলেছে । তাই সম্ভাব্য জলজমা ও জলাবদ্ধতার সমস্যা মোকাবিলায় বিভিন্ন দপ্তর এখন থেকেই জোরকদমে কাজ করছে। খাল, নালা ও পুকুর পরিষ্কার করা হচ্ছে , কচুরিপানা সরানো হচ্ছে, প্রয়োজনীয় মেরামতির কাজ চলছে । পাশাপাশি বৃষ্টির জল সংরক্ষণ, আধুনিক যন্ত্রের সাহায্যে ম্যানহোল পরিষ্কার এবং নতুন ম্যানহোল তৈরির কাজও দ্রুত চলছে। বর্ষার সময় যাতে শহরবাসী কে সমস্যার মুখে পড়তে না হয়, তার জন্য সব দপ্তর একসঙ্গে সমন্বয় রেখে কাজ করবে। এদিন মন্ত্রী এও বলেন, আগামী দিনে জলজমা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে আরও বড় উদ্যোগ নেওয়া হবে।
Agnimitra Paul: জল যন্ত্রণা থেকে শহর কে মুক্ত করতে পাম্পিং স্টেশন পরিদর্শনে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla