আলিপুরদুয়ার (Alipurduar)জেলার ফালাকাটা থানার অন্তর্গত জটেশ্বর ফাঁড়ির পুলিশ একটি চুরির ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যেই চোরাই সামগ্রী সহ গ্রেপ্তার করে চোরকে। জানা গেছে জটেশ্বর পুলিশ ফাঁড়িতে সোমবার একটি চুরির ঘটনার অভিযোগ দায়ের করেন বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা সঞ্জয় মজুমদার। তিনি অভিযোগে জানান তার মুদীখানা থেকে রবিবার রাতে বেশ কিছু সামগ্রী চুরি যায়। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে ও সম্ভাব্য সমস্ত সুত্র ধরে মঙ্গলবার এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃত ব্যক্তির হেফাজত থেকে উদ্ধার হয় মুদীখানা থেকে চুরি যাওয়া সমস্ত সামগ্রী। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট আইনী ধারায় মামলা রুজু করে তাকে আলিপুরদুয়ার জেলা আদালতে পাঠিয়েছে পুলিশ। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী
Alipurduar: চুরির অভিযোগের চব্বিশ ঘন্টার মধ্যেই চোরাই সামগ্রী সহ গ্রেপ্তার চোর
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla