মঙ্গলবার , সেপ্টেম্বর 1 2026
Breaking News

Alipurduar: খাদ্য সুরক্ষা দপ্তর ও ব্লক প্রশাসনের অভিযান খাবারের দোকান সহ কয়েকটি তেল মিলে

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: খাদ্য সুরক্ষা দপ্তর ও ব্লক প্রশাসনের অভিযান খাবারের দোকান সহ কয়েকটি তেল মিলে আলিপুরদুয়ার (Alipurduar) জেলা খাদ্য সুরক্ষা দপ্তর ও কুমারগ্রাম ব্লক প্রশাসনের আধিকারিকগন মঙ্গলবার কুমারগ্রাম ব্লকের বারোবিশায় বেশ কয়েকটি হোটেল রেস্তোরাঁ সহ তেল মিলে অভিযান চালান। অভিযানে দোকানগুলিতে স্বাস্থ্য বিধি মেনে খাবার তৈরি করা হয় কিনা, খাবারের মান কেমন,খাবারে ব্যবহৃত বিভিন্ন রঙের গুনমান খতিয়ে দেখা হয়। একটি নামকরা হোটেলের রান্নাঘরে পাওয়া গেছে বাসি ও পচা খাবার, সেগুলি গ্রাহকদের কাছে বিক্রির উদ্দ্যেশ্যে রাখা ছিলো। পাওয়া গেছে প্লাস্টিকে মোড়ানো মাখানো বাসি ময়দা। বিরিয়ানির গুন মান পরীক্ষা করে বেশ কিছু পরিমান বিরিয়ানি খাবারের অনুপযুক্ত চিহ্নিত করা হয়। পরীক্ষা করা হয় চাঊমিন সহ অন্যান্য খাদ্যদ্রব্য। পচা বাসী ও অনুপযুক্ত খাবার অভিযানকারীরা নষ্ট করে দেন। তেল মিল গুলোতেও অভিযান চালিয়ে মিল মালিকদের সতর্ক করা হয়। উপস্থিত ছিলেন কুমারগ্রামের বিডিও সন্দীপ ধারা, কুমারগ্রামের আই সি, বারোবিশা ফাঁড়ির ওসি সহ জেলা খাদ্য সুরক্ষা দপ্তর এর আধিকারিকগন। বিডিও জানান যেসব ক্ষেত্রে বেনিয়ম পাওয়া গিয়েছে সেসব প্রতিষ্ঠানের মালিকদের সতর্ক করে বলা হয়েছে ভবিষ্যতে এধরনের বেনিয়ম পাওয়া গেলে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। জন স্বাস্থ্য বিষয়ে কোনরকম অনিয়ম বরদাস্ত করা হবেনা। এধরনের অভিযান মাঝে মাঝেই চলবে বলেও জানান বিডিও।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।