শিলিগুড়ি শহরের বাজার ও (siliguri) দোকান গুলিতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী সহ অন্যান্য কাঁচা শাকসবজির দাম নিয়ন্ত্রনে রাখার লক্ষ্যে মঙ্গলবার শিলিগুড়ির সরকারি গেস্ট হাউসে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকগন। জানা গেছে এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি পুলিশ কমিশনার (পূর্ব) রানা মুখার্জি, এসিপি রবীন থাপা, এসিপি ফারুক মহম্মদ চৌধুরী সহ একাধিক ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিগন। জানা গেছে এদিনের বৈঠকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী সহ কাঁচা শাকসবজির মূল্য যাতে সাধারনের নাগালের মধ্যে থাকে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের আবেদন জানানো হয় নিত্য প্রয়োজনীয় সামগ্রী সহ কাঁচা শাকসবজির দাম নিয়ন্ত্রনে রাখার জন্য। প্রতিটি বাজারে নিয়মিত নজরদারি চালানো হবে বলেও জানানো হয়।
siliguri: নিত্য প্রয়োজনীয় সামগ্রী সহ শাকসবজির দাম নিয়ন্ত্রনে রাখতে ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে পুলিশ কর্তারা
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla