বুধবার , অক্টোবর 14 2026
Breaking News

elephant: দিনের বেলায় লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে তিনটি হাতি ,আতঙ্ক এলাকায়

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

elephant: দিনের বেলায় লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে তিনটি হাতি ,আতঙ্ক এলাকায়বুধবার সকালে (elephant) আলিপুরদুয়ার জেলার মাদারীহাট বীরপাড়া ব্লকের মুজনাই চা বাগানের বাঙ্গাবাড়ি ডিভিশনের আঠাশ নম্বর সেকশনে ঘুরে বেড়াতে দেখা যায় তিনটি হাতিকে। একটি শাবক ও দুটি পূর্নবয়স্ক হাতিকে দিনের আলোয় ঘুরে বেড়াতে দেখে আতঙ্ক ছড়ায় এলাকায়। খবর দেওয়া হয় বন দপ্তরের মাদারীহাট রেঞ্জে। খবর পেয়ে বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। বন্য প্রাণী ও মানুষের সংঘাত এড়াতে বন কর্মীরা দীর্ঘক্ষনের চেষ্টায় হাতি তিনটিকে চা বাগান লাগোয়া ধুমচি জঙ্গলে ফেরত পাঠাতে সমর্থ হন। হাতি গুলি জঙ্গলে ফিরে যাওয়ায় আতঙ্কমুক্ত হন এলাকাবাসী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।