শনিবার , মে 23 2026
Breaking News

ayushman bharat: জুলাই মাসে আয়ুষ্মান কার্ড সহ সার্ভাইক্যাল ক্যান্সা‌র প্রতিরোধে টিকাকরণ ,ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, হাওড়া

ayushman bharat: জুলাই মাসে আয়ুষ্মান কার্ড সহ সার্ভাইক্যাল ক্যান্সা‌র প্রতিরোধে টিকাকরণ ,ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরপশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামোর (ayushman bharat) উন্নতির জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে শনিবার হাওড়ার নবান্নে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিনের বৈঠকের পর নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান , জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারত কার্ড দেওয়া শুরু হবে। স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে যুক্ত ৬ কোটির বেশি উপভোক্তাদের আয়ুষ্মান কার্ড দেওয়া হবে। এছাড়া যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই ,তাদের কেও ধাপে ধাপে আয়ুষ্মান প্রকল্পের সঙ্গে যুক্ত করা হবে। এছাড়াও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, ৩০ মে থেকে রাজ্যে সার্ভাইক্যাল ক্যান্সা‌র প্রতিরোধমূলক টিকাকরণ দেবার কাজ শুরু হবে। রাজ্যে ৭ লক্ষের বেশি নাবালিকাকে এই টিকা দেওয়া হবে। বিধাননগর মহকুমা হাসপাতালে সার্ভাইক্যাল ক্যান্সা‌র প্রতিরোধমূলক টিকাকরণ কর্মসূচি শুরু হবে । আগের তৃণমূল সরকার কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত কার্ড এ রাজ্যে চালু করতে না দিয়ে স্বাস্থ্য সাথী চালু করে। যদিও স্বাস্থ্য সাথী তে চিকিৎসা করাতে গিয়ে চরম ভোগান্তি তে পড়তে হয় রোগী দের। স্বাস্থ্য সাথী প্রকল্পে মানুষের চিকিৎসা ক্ষেত্রে উপকার এর বদলে চরম ক্ষতি হয়েছে। এবার কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত কার্ড চালু হওয়ায় খবরে স্বস্তিতে পশ্চিমবঙ্গবাসী ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।