শনিবার , মে 23 2026
Breaking News

Alipurduar: জলদাপাড়ার নতুন পাড়া গ্রামে জল ঢুকলো

রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: জলদাপাড়ার নতুন পাড়া গ্রামে জল ঢুকলো ভুটান পাহাড়ে (Alipurduar) বৃষ্টি ও এলাকায় ভারী বৃষ্টি দরুন আলিপুরদুয়ার এক ব্লকে জলদাপাড়া নতুনপাড়া গ্ৰামে গতকাল রাত থেকে শিশামাড়া নদীর জল প্রবেশ করেছে যদিও আজ বৃষ্টি না থাকায় জল কমতে শুরু করেছে। প্রশাসন পক্ষ থেকে এলাকাবাসীকে সতর্ক থাকতে বলা হয়েছে আবার ভারী বৃষ্টি হলে নদী সংলগ্ন নতুনপাড়া এলাকা প্লাবিত হতে পারে। এলাকার লাল্টুরাম হাই স্কুলে ফ্লাড সেণ্টার খোলা হয়েছে বৃষ্টিপাত হলে জল বৃদ্ধি পেলে নতুনপাড়া বাসিন্দাদের ফ্লাড সেণ্টারে আনা হবে। এলাকার বাসিন্দাদের কাছ থেকে জানা গেছে প্রায় এক বছর আগে বাঁধ ভাঙ্গার পর নতুন করে আবার বাঁধ নির্মাণের কথা দিয়েছিলেন প্রশাসনিক কোর্তা থেকে শুরু করে রাজনৈতিক দলের নেতারা। প্রতিশ্রুতি  দেওয়া সত্ত্বেও পাথরের বাঁধ তৈরি হয়নি আর এর ফলে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ বাসিন্দারা। ‌

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।