শুক্রবার , মে 15 2026
Breaking News

cast certificate : ২০১১ সালের পর ইস্যু হওয়া সমস্ত কাস্ট সার্টিফিকেট রি-ভেরিফিকেশন করার সিদ্ধান্ত রাজ্য সরকারের

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, হাওড়া

cast certificate : ২০১১ সালের পর ইস্যু হওয়া সমস্ত কাস্ট সার্টিফিকেট রি-ভেরিফিকেশন করার সিদ্ধান্ত রাজ্য সরকারের ২০১১ সালের পর তৃণমূল সরকারের (cast certificate) আমল থেকে যত কাস্ট সার্টিফিকেট জারি করা হয়েছে, সেই সব সার্টিফিকেট “রি-ভেরিফিকেশন” করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তর। শুক্রবার রি-ভেরিফিকেশনের নির্দেশ দিয়ে সব জেলার জেলাশাসকদের চিঠি পাঠানো হয়েছে। সূত্রের খবর, বহুবার তৃণমূল সরকার আমলে কাস্ট সার্টিফিকেট নিয়ে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছিল । ভুয়ো কাস্ট সার্টিফিকেট দিয়ে বহু মানুষ তৃণমূল সরকার আমলে চাকরি তে ঢুকেছে এমন ও অভিযোগ বহুবার শোনা গেছে। এই সব অভিযোগ খতিয়ে দেখতে নয়া নির্দেশ রাজ্য সরকারের বলে মনে করছে বিভিন্ন মহল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।