প্রধানমন্ত্রী আবাস যোজনায় সীমাহীন দূর্নীতি চলছে কুমারগ্রাম ব্লকের কুমারগ্রাম গ্রাম পঞ্চায়েতে এই অভিযোগ তুলে কুমারগ্রাম বিডিও দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করল বাম্পন্থীরা। বিক্ষোভকারীরা জানান কুমারগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় সীমাহীন দূর্নীতি চলছে। প্রকৃত প্রাপকরা আবাস যোজনার গৃহ প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন। এই দূর্নীতি দূর করে প্রকৃত প্রাপকরা যাতে ঘর পান সেই উদ্দ্যেশ্যে গ্রাম পঞ্চায়েত এলাকায় মাইকিং করে গ্রাম সংসদ …
Read More »খবর
শিলিগুড়ি পৌর নিগমের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির
শিলিগুড়ি পৌর নিগমের উদ্যোগে ও শিলিগুড়ি লায়ন্স নেত্রালয়ের সহায়তায় সোমবার শিলিগুড়ি পৌর এলাকার তেত্রিশ নম্বর ওয়ার্ডের নবগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত হয় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব শিবিরের শুভ সূচনা করেন। এদিন শিবিরে একশো কুড়ি জনের চোখ পরীক্ষা করা হয়। পৌর নিগমের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
Read More »আলিপুরদুয়ার শহরকে সিসিটিভি ক্যমেরায় মুড়ে ফেললো আলিপুরদুয়ার জেলা পুলিশ
আলিপুরদুয়ার শহরকে সিসিটিভি ক্যমেরায় মুড়ে ফেললো আলিপুরদুয়ার জেলা পুলিশ। রবিবার আলিপুরদুয়ার জেলা পুলিস দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সিসিটিভি কন্ট্রোল রুম চালু করা হয়। উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার, জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী, জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান মৃদুল গোস্বামী, আলিপুরদুয়ার পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর, জে ডি এ চেয়ারম্যান …
Read More »পুলিশি অভিযানে পর্দা ফাঁস ভুয়ো কল সেন্টারের
শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পানিট্যাংকি আউটপোস্টের পুলিশ কর্মীদের অভিযানে পর্দা ফাঁস হলো এক ভুয়ো কল সেন্টারের।জানা গেছে গোপন সুত্রে খবর পেয়ে রবিবার দুপুরে পুলিশ এলাকার পাঞ্জাবি পাড়া এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে এই কল সেন্টারের আট কর্মীকে গ্রেপ্তার করে এবং ডেস্কটপ, ল্যাপটপ সহ অত্যাধুনিক প্রচুর পরিমান গ্যাজেট বাজেয়াপ্ত করে। এই কল সেন্টার থেকে সাধারণ মানুষকে ভুয়ো কলের মাধ্যমে প্রতারিত করা হচ্ছিলো …
Read More »দুস্থদের কম্বল ও বিশেষভাবে সক্ষমদের হুইলচেয়ার প্রদান পুলিশের
নাগরিক পরিষেবার অঙ্গ হিসাবে রায়গঞ্জ জেলা পুলিশের কালিয়াগঞ্জ থানার উদ্যোগে রবিবার থানা প্রাঙ্গনে একশ পঞ্চাশ জন দুস্থদের কম্বল এবং কয়েকজন বিশেষভাবে সক্ষমকে প্রদান করা হলো হুইলচেয়ার। উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুলিশ সুপার মহম্মদ সোনা আখতার ও বিশিষ্টজনেরা। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
Read More »উত্তরবঙ্গ বনগ্রাম দিবস উদযাপন রাজাভাতখাওয়ায়
উত্তরবঙ্গ বন জন শ্রমজীবী মঞ্চের উদ্যোগে আলিপুরদুয়ার জেলার রাজাভাতখাওয়ায় রবিবার উদযাপিত হলো বন গ্রাম দিবস উত্তরবঙ্গ বন জন শ্রমজীবী মঞ্চের পতাকা উত্তোলন করে এদিনের অনুষ্ঠানের শুভ সূচনা করেন সংগঠনের সভাপতি লাল সিং ভুজেল। উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলার বিশিষ্ট লেখক ও লোক সংস্কৃতির গবেষক কৃষ্ণপ্রিয় ভট্টাচার্য, লেখক ও সঞ্চালক অম্বরীষ ঘোষ এবং বিশিষ্ট ব্যক্তিগন।অনুষ্ঠানে বনগ্রামের বাসিন্দাদের লোক সংস্কৃতিকে তুলে ধরেন রাভা, …
Read More »অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান পুলিশের
অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান চালিয়ে কোচবিহার কোতোয়ালি থানা ও দিনহাটা থানার যৌথ অভিযানে রবিবার ধ্বংস করা হলো প্রচুর গাঁজা গাছ। জানা গেছে দিনহাটা থানার পুটিমারি গ্রাম পঞ্চায়েতের ফুলেশ্বরী এলাকায় এবং গোসানীমারি এলাকায় কয়েক বিঘা জমিতে অবৈধ গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে। পুলিশ জানিয়েছে ড্রাগ মুক্ত কোচবিহার গঠনের লক্ষ্যে এধরণের অভিযান জারী থাকবে।
Read More »বারো দফা দাবিতে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে যুব কংগ্রেসের রিলে অনশন ও গণসাক্ষর সংগ্রহ
আলিপুরদুয়ার জেলা হাসপাতালে দালাল রাজ বন্ধ, জেলা হাসপাতালের পূর্ণাঙ্গ পরিষেবা চালুর দাবীতে আলিপুরদুয়ার জেলা যুব কংগ্রেসের তিনদিনের রিলে অনশন ও গন সাক্ষর সংগ্রহ কর্মসূচি শেষ হলো শুক্রবার। যুব কংগ্রেসের আলিপুরদুয়ার জেলা নেতা শান্তনু দেবনাথ জানান আলিপুরদুয়ার জেলা ঘোষিত হলেও হাসপাতালে এখনো জেলা হাসপাতালের পরিষেবা চালু হয়নি। রয়েছে দালালদের অত্যাচার, চিকিৎসক এর অভাব, চারদিক নোংরায় ভর্তি। হাসপাতালে নেই সঠিক নিকাশি ব্যবস্থা। …
Read More »সাপ বাঁচাও মানুষ বাঁচাও এর লক্ষ্যে দুদিনের কনভেনশন শুরু আলিপুরদুয়ারে
সাপের কামড়ে আর মৃত্যু নয়, সেই সাথে সাপ বাঁচাও মানুষ ও বাঁচাও এই লক্ষ্যে আলিপুরদুয়ারে শুক্রবার থেকে শুরু হয়েছে দুদিনের কনভেনশন।আলিপুরদুয়ার জেলা বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থা ও পশ্চিমবঙ্গ সর্প বন্ধুদের যৌথ ব্যবস্থাপনায় এই কনভেনশন শুরু হয়েছে স্থানীয় ডি এ টি এম কলেজে।উদ্যোক্তাদের পক্ষে জ্যোতির্ময় রায় জানান কনভেনশনে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ এবং অসম ও পশ্চিমবঙ্গের প্রতিনিধিরা অংশকরেছেন। কনভেনশন থেকে দাবী তোলা …
Read More »জনগণের পঞ্চায়েত গঠন সহ বিভিন্ন দাবীতে সিপিআইএম এর পদযাত্রা কুমারগ্রামে
আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে দূর্নীতিবাজ পঞ্চায়েত এর পরিবর্তে জনগনের পঞ্চায়েত গঠন সহ বিভিন্ন দাবীতে কুমারগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার ষোলোটি বুথের সি পি আই এম দলের কর্মী সমর্থকরা পনেরো কিলোমিটার পদযাত্রা করে কুমারগ্রাম বাজারে এক পথসভায় সামিল হন। সি পি আই এম নেতা পিন্টু গাঙ্গুলি জানান রাজ্যজুড়ে পঞ্চায়েতি ব্যবস্থায় চলছে ব্যপক দূর্নীতি। দূর্নীতিবাজ পঞ্চায়েতি ব্যবস্থার অবসান ঘটিয়ে জনগনের পঞ্চায়েত গঠন, একশো …
Read More »
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper