কোচবিহারে এম জে এন মেডিক্যাল কলেজ ও হসপিটাল (Mithun Chakraborty) এবং ক্যান্সার সেন্টার পরিদর্শন করলেন মেগাস্টার বিজেপির মিঠুন চক্রবর্তী।”ক্যান্সার হসপিটাল পরিদর্শননে গিয়ে মিঠুন বলেন, ” আমি ভোটের প্রচারে শেষবার কোচবিহারে এসে বলেছিলাম এখানকার ক্যান্সার হসপিটাল তৈরি করতে আমি কিছুটা সাহায্য করেছি, ভোটে জিতলে আমি পুনরায় কোচবিহার এসে এই হসপিটালের উন্নতি প্রকল্পে সাহায্য করবো। সেই কথা আমি রেখেছি। আমার প্রথম উন্নয়নের কাজ শুরু হবে কোচবিহার থেকেই ।এরপর তিনি এম জে এন মেডিক্যাল কলেজ ও হসপিটালে গিয়ে এম এস ভি পি র সাথে হসপিটালের বিভিন্ন বিষয়ে বৈঠক করেন।
Mithun Chakraborty: কোচবিহারে হসপিটালে এবং ক্যান্সার সেন্টার পরিদর্শনে মেগাস্টার মিঠুন
রিপোর্ট : ভাস্কর সেহানবিশ , এই যুগ, কোচবিহার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla