শুক্রবারের দুপুরের (Suvendu Adhikari) পর দক্ষিনবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আচমকাই শুরু হয় ব্যপক ঝড়, বৃষ্টি ও বজ্রপাত। রাজ্যে মৃত্যু হয় সাত জনের। ক্ষতিগ্রস্ত হয় কলকাতা, সল্টলেক,দুই চব্বিশ পরগনা,হাওড়া,হুগলী,মেদিনীপুর, পুরুলিয়া সহ অন্যান্য জেলার বিস্তীর্ণ এলাকা। ভেঙ্গে পড়ে বহু ঘরবাড়ি। গাছপালা ভেঙ্গে পড়ে রাস্তার উপর, বন্ধ হয়ে যায় যান চলাচল। বিদ্যুতের খুঁটি ভেঙ্গে তার ছিড়ে বহু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তড়িঘড়ি নবান্নে এক সাংবাদিক সম্মেলন ডাকেন। এই প্রাকৃতিক দুর্যোগে রাজ্যে সাত জনের মৃত্যু ও ব্যপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে বলে সাংবাদিকদের জানান মুখ্যমন্ত্রী। তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে জানান প্রতি পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে চার লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসাবে প্রদান করা হবে। এই অর্থ স্থানীয় বিধায়ক ও জেলাশাসকদের মাধ্যমে দ্রুত প্রদানের জন্য ব্যবস্থা গ্রহন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা গুলিতে সমীক্ষা করে ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারন করে দ্রুত রিপোর্ট দিতে জেলা প্রশাসনগুলিকে নির্দেশ পাঠানো হয়েছে। ঝড়ে ভেঙ্গে পড়া গাছপালা সরিয়ে দ্রুত রাস্তাঘাট পরিষ্কার করতে যুদ্ধকালীন তৎপররতায় কাজ শুরু করা হয়েছে। মুখ্যমন্ত্রী আরও জানান সমস্ত কাজের তদারকির দায়িত্বে রয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
Suvendu Adhikari: আচমকা ঝড় বৃষ্টি ও বজ্রপাতে রাজ্যে মৃত সাত, মৃতের পরিবার পিছু চারলক্ষ টাকা ক্ষতিপূরনের ঘোষনা মুখ্যমন্ত্রীর
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper