পুজোর মুখেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ডেঙ্গি থাবা। কপালে চিন্তার ভাঁজ প্রশাসনিক কর্তাদের। কলকাতার পর এবার ডেঙ্গি হানা শহরতলির ব্যারাকপুর মহকুমা অঞ্চলে। এই মুহূর্তে ব্যারাকপুর বি এন বোস মহকুমা হাসপাতালে ডেঙ্গিতে আক্রান্ত ৩৫ জন ভর্তি আছেন। সূত্র বলছে, ব্যারাকপুর পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ডে ডেঙ্গির প্রকোপ দেখা গিয়েছে। ২০ ও ২১ নম্বর ওয়ার্ড মিলিয়ে সাতজন ডেঙ্গিতে আক্রান্ত। ব্যারাকপুর পুরসভার পুরপ্রধান উত্তম দাসের দাবি, ডেঙ্গি সচেতনতায় প্রতিটি ওয়ার্ডে প্রচার চলছে। তাছাড়া পুর অঞ্চলের কোথাও জল জমছে কিনা, কোথাও ডেঙ্গির লার্ভা জন্মাচ্ছে কিনা, তা নজর রাখা হচ্ছে।
Barrackpore: ব্যারাকপুর মহকুমায় বাড়ছে ডেঙ্গির প্রকোপ
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla