সোমবার , জুন 1 2026
Breaking News

Dr. Indranil Khan : পশ্চিমবঙ্গের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে শপথ নিলেন ডাঃ ইন্দ্রনীল খাঁ

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা

Dr. Indranil Khan : পশ্চিমবঙ্গের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে শপথ নিলেন ডাঃ ইন্দ্রনীল খাঁ সোমবার পশ্চিমবঙ্গের (Dr. Indranil Khan) স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে শপথ নিলেন ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বেহালা পশ্চিম এর বিধায়ক ডাঃ ইন্দ্রনীল খাঁ ।এদিন লোক ভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে রাজ্যপাল অর এন রবি শপথ বাক্য পাঠ করান বেহালা পশ্চিমের বিধায়ক ডাঃ ইন্দ্রনীল খাঁ কে ।ইন্দ্রনীল খাঁ মন্ত্রী হওয়ায় খুশির হাওয়া বেহালা পশ্চিম জুড়ে। বেহালাবাসীর মতে এতদিন চোরেদের হাতে মন্ত্রীত্ব ছিল ,বেহালার একটা চোর মন্ত্রীর বান্ধবীর বাড়ি থেকে টাকার পাহাড় উদ্ধার ও হয়েছে, বেহালার নাম বদনাম হয়েছে। এবার বেহালার একজন বিশিষ্ট চিকিৎসক মন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেছে, যে কাজের মানুষ ।পাশাপাশি ইন্দ্রনীল খাঁ মন্ত্রী হওয়ায় খুশির হাওয়া বিজেপি যুব মোর্চার কর্মী সহ যুব সমাজের মধ্যেও।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।