এলাকায় নেই বিদ্যুৎ (Dooars) পরিষেবা, ফলে সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসীদের। (Dooars) বিদ্যুৎ প্রদানের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হল সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। রবিবার রাত্রে মেটেলি ব্লকের চালসা সংলগ্ন সাতখাঁইয়া এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। পরবর্তীতে মেটেলি থানার পুলিশ আধিকারিকেরা আশ্বস্ত করলে অবরোধ উঠে যায়।
অভিযোগ, সাতখাইয়া এলাকায় রবিবার সকাল থেকেই বিদ্যুৎ পরিষেবা নেই। বিদ্যুৎ বন্টন কোম্পানিকে বারবার জানিয়েও কোন কাজ হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের। দিনভর বিদ্যুৎ না থাকার ফলে সমস্যায় পড়তে হয় এলাকার বাসিন্দাদের। ব্যাপক ভোগান্তির শিকার হয় অসুস্থ ব্যক্তিরা। পরবর্তীতে এলাকাবাসীরা বাধ্য হয়ে সাতখাঁইয়া এলাকায় চালসা- মালবাজার মুখী ৩১ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। পুলিশ এসছে অবরোধকারীদের সাথে কথা বললে প্রায় আধ ঘন্টা পর অবরোধ উঠে যায়। এদিন এই অবরোধের ফলে জাতীয় সড়কের দুই ধারে বহু যানবাহন দাঁড়িয়ে পড়ে। পুলিশের তরফে বিদ্যুৎ বন্টন কোম্পানির সাথে কথা বলে দ্রুত ওই এলাকায় বিদ্যুৎ পরিষেবা প্রদানের আশ্বাস দেওয়া হয়।
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla